1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুইজনের নামে থানায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুইজনের নামে থানায় মামলা

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ হেলাল মৃধা বাদী হয়ে রবিবার (১২ অক্টোবর) রাতে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের হামেজ উদ্দিন হাওলাদারে ছেলে হারুন হাওলাদার (৫০) ও ফয়জর আলী মৃধার ছেলে আসাদুল মৃধা (৩০)। ঘটনাটি ঘটেছে গত (৫ ও ৭ অক্টোবর ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রাম এলাকায়।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের তাগিদে বাড়ির বাহিরে থাকায় তার অনুপস্থিতিতে গৃহবধূর ফুফা শ্বশুর হারুন হাওলাদার বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ওই ঘটনার দুই দিন পর ৭ অক্টোবর সালিশ মীমাংসার কথা বলে একই এলাকার আসাদুল মৃধা তাকে ধর্ষণ করে।

ওইদিন রাতে গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনা তাকে খুলে বলেন। পরবর্তীতে ওই রাতেই হেলাল মৃধা প্রতিবেশী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কুদ্দুস মাস্টারের কাছে গিয়ে ঘটনাটি জানায়।

কুদ্দুস মাস্টার স্থানীয় ফারুক হাওলাদারসহ কয়েকজন মিলে গোপনে সালিশ মীমাংসা করেন ও স্টাম্পে স্বাক্ষর নেন। এসময় ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী আপস মীমাংসা করতে রাজি হননি। ওই ঘটনার পর থেকে হারুন ও আসাদুল পলাতক রয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর ১২ অক্টোবর রাত সাড়ে ১১টার সময় ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে হারুন ও আসাদুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হেলাল মৃধা নামে এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে ধর্ষণ করে।

পরবর্তীতে এ ঘটনার সালিশ মীমাংসার কথা বলে পার্শ্ববর্তী হেলাল মৃধা দ্বিতীয়বার ওই নারীকে ধর্ষণ করেন। দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network