1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ার রহস্যজনক  অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ার রহস্যজনক  অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করপাড়া গ্রামের সুমন হাওলাদার নামের সাবেক এক প্রবাসীর বসত ঘর “রহস্যজনক” অগ্নিকান্ডের পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ( ১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় সুমন হাওলাদারের  পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না। তার পরিবার অন্যত্র বেড়াতে গিয়েছিল। তাদের দাবি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ  বন্ধ করা ছিল। প্রতিবেশীরা  বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসকে অগ্নিকান্ডের বিষয়টি জানালে সন্ধ্যা নদীতে ফেরি পারাপারে প্রায় ঘন্টা খানেক বিলম্ব  হওয়ার কারণে যথা সময়  ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। যে কারণে ঘরটি সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাতেই ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম সমাপ্ত করে ফিরে আসে।স্হানীয়রা জানায় সুমন হাওলাদার মালয়েশিয়ার প্রবাসী হওয়ার কারণে দেশি-বিদেশি  ফার্নিচার,  টিভি, ফ্রিজ ওভেন সহ বেশ কিছু  ইলেকট্রিক সামগ্রী বাসায় ছিল যা পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে সুমন হাওলাদার আন্তঃজেলা ট্রাক ড্রাইভার।  প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network