1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী, মহড়া ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী, মহড়া ও আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র  সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা,  উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল,হাসান,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন,সদস্য আহাদ সুমন, সাংবাদিক সুমন বালিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন উজিরপুরে রাস্তা-ঘাট,স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন অবহেলিত এলাকায়   উন্নয়ন মূলক কাজ হওয়ায় মানবিক ও দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আলী সুজা’র ভুয়সী প্রশংসা করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network