1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিজলায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১১ জেলে আটক, - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হিজলায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১১ জেলে আটক,

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল প‌রিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। প‌রে সেই জাল পু‌ড়ি‌য়ে ফেলা হয়।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে হিজলার মেঘনা বাজার, দুর্গাপুর লঞ্চঘাট ও হরিনাথপুরের বদর টুনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ আহরণের নিষিদ্ধ সময়েও নদীতে মাছ ধরার অভিযোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চলছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এ সময়ে দেশের সব নদীতে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network