1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ২য় দিনে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে ২য় দিনে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে  বরিশাল জেলার উজিরপুরে ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন উজিরপুরের এমপিওভুক্ত শিক্ষকরা।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার ২য় দিনে সকাল থেকে উজিরপুরের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সরদার  বলেন এমপিওভুক্ত সকল স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত ইউনুস সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করে। সারাদেশের ন্যায় উজিরপুরেও কর্মবিরতি চলবে।
উল্লেখ্য ১২ অক্টোবর শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন ও গ্রেফতার হন দুইজন শিক্ষক।
এর প্রতিবাদে এবং শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সকল স্কুল-কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এছাড়া উজিরপুর উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকরা ঢাকায় আন্দোলন কর্মসূচিতে যোগদানের জন্য ছুটছেন।
উজিরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনকে বারবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরকারি নির্দেশনার অপেক্ষায় পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network