1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য টিয়াখালী টিলার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রয়াত কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী মোঃ আক্কাস উদ্দিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোঃ কবিরুল ইসলাম মৃধা, গাজী মোঃ সুমন, মোস্তাফিজুর রহমান, মোঃ শামীম মিয়া এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি)।
সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network