1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে গত ৮ অক্টোবর পাহারাদারদের বেঁধে একাধিক দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ওই আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ডাকাত সদস্য জালাল মিজি মুন্সিগঞ্জ সদর থানা এলাকার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে।

 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় মামলা দায়েরর পরবর্তী থেকে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ডাকাত সদস্য জালাল মাঝি একজন আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য। তার বিরুদ্ধে বরিশাল সহ দেশের বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে।

 

পাশাপাশি তিনি আরো বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশের দ্রুততম এই সফলতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network