1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এইচএসসির ফল: বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগ ও মেয়েরা এগিয়ে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

এইচএসসির ফল: বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগ ও মেয়েরা এগিয়ে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::  বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গতবছরের থেকে এবছর কমেছে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, ২০২৪ সালে যেখানে গড় পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫, সেখানে এবারে গড় পাসের হার ৬২ দশমিক ৫৭। আর গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন, আর এবারে পেয়েছে ১ হাজার ৬৭৪ জনে। যা গত বছরের থেকে প্রায় আড়াই হাজারটি কম।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ প্রফেসর জি,এম, শহীদুল ইসলাম জানান, বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের থেকে মেয়েরা ভালো ফলাফল করেছে।  যেখানে পাস হারের ব্যবধান ১৮ দশমিক ৬০ শতাংশ।

এদিকে ফলাফল ও জিপিএ-৫ এর দিক থেকে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগের পাসের হার সর্বোচ্চ ৭১.৫৮। আরএ বছর বিজ্ঞান থেকে মোট সর্বোচ্চ ৮০৬ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৪৮২ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫।  এছাড়া ৩২৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে মানবিক বিভাগে পাসের হার ৬০.২১ এবং এ বিভাগ থেকে মোট ৭৭৭ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৬৬৬ মেয়ে এবং মাত্র ১১১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২.০৪ এবং এ বিভাগ থেকে ৯১ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৬৯ জন মেয়ে এবং ২২ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

এদিকে তিন বিভাগে পাসের হার মিলিয়ে দেখা যায় মেয়েরা ৭১.৪১ শতাংশ পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৫২.৬০।  আর সংখ্যায় হিসেব কষলে ২২ হাজার ৪২৪ জন  মেয়ে এবং ১৪ হাজার ৬৪২ জন ছেলে পাস করেছে।

উল্লেখ্য এ বছর ১৪৪টি কেন্দ্রে ৩৪৯ টি কলেজের ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৫৯ হাজার ২৩৯ জন। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এছাড়া এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ জন মেয়ে ও ১৮ জন ছেলে পরীক্ষার্থীকে বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network