1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর জলিল সেতুতে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান সিকদার (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত ইমরান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট গ্রামের মৃত সেলিম শিকদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোটরসাইকেলযোগে নতুনহাট এলাকা থেকে উজিরপুরের ইচলাদি মুখে যাচ্ছিলেন। পথে মেজর জলিল সেতুর উপর পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইমরান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।” নিহতের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network