1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হিজলা থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চেয়ারম্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে এসআই আমাদের কিছু জানায়নি।

 

ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেনের স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামীর নামে একটি রাজনীতি মামলা আছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। আজ তাকে বিনা কারণে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

 

ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network