1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পরীক্ষার ফল খারাপ করায় শিক্ষার্থীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পরীক্ষার ফল খারাপ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা।

তিনি জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে তিনি বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বড় বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছে, নুসরাত সব সময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন, এমন পরিণতি তারা মেনে নিতে পারছে না।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফলাফলই করেছে, তবে ‘হেলথ সায়েন্স’ (HSC) পরীক্ষার একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারত। এমন সিদ্ধান্ত নেওয়া খুবই মর্মান্তিক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network