1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জেলেপল্লীর রাস্তা নির্মাণ কাজের  উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে জেলেপল্লীর রাস্তা নির্মাণ কাজের  উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের জেলেপল্লীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য  সরকারি বরাদ্দকৃত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ সড়কের উদ্বোধন করেন রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহীন হোসেন, মোঃ ওবায়দুল হকসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। স্থানীয় জেলে সম্প্রদায় জানিয়েছেন, নিচু জমিতে সরকারি আবাসনের ঘর নির্মাণের ফলে ঘরে যাতায়াতের জন্য কোন সড়ক না থাকায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। রহমতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সড়কটি নির্মিত হলে জেলেপল্লীর বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বলেন, সরকারের বরাদ্দকৃত এই রাস্তা জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের পাশে আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network