1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে সামাজিক যোগাযোগ ও সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে সামাজিক যোগাযোগ ও সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এফ. এম. নাজমুস সালেহীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ভুয়া সংবাদ প্রতিরোধ, এবং সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network