1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগরের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বিভাগীয় কমিশনার পরিদর্শন

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগরের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থনাগার ও জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

 

দীর্ঘদিন অযত্ন ও অবহেলার কারণে জাদুঘর ও পাঠাগারটি জীর্ণতায় রূপ নিয়েছিল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিভাগীয় কমিশনার বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমাদের গৌরবের প্রতীক। তাঁর স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

স্থানীয়রা আশা করছেন, দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হলে এই জাদুঘর ও গ্রন্থাগার পর্যটন ও ইতিহাসচর্চার কেন্দ্র হিসেবে নতুন করে গড়ে উঠবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network