1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক এ এমপির বিরুদ্ধে আয়ের উৎসবহির্ভূত প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের দিনাজপুর উপপরিচালক আতাউর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে, শিবলী সাদিক বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

তিনি বলেন, ‘যথাযথ তদন্ত ও কমিশনের অনুমোদনের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহারে বলা হয়, শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সাবেক এই এমপি দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে একটি ছয়তলা ভবন, ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ২০ বর্গফুটের একটি ফ্ল্যাট, কক্সবাজারে দুটি ফ্ল্যাট, নবাবগঞ্জের স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা এবং নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় মোট ৪৫ দশমিক ৫২ একর জমির মালিকানা অর্জন করেছেন।

দুদক জানায়, এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। দায়-দেনা বাদে নিট সম্পদ দাঁড়ায় ১৫ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। বৈধ আয়ের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকা, আর পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৩৭ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকা।

বৈধ আয়ের উৎসের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদক। মামলাটি এখন তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network