1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত, ২০ দল চূড়ান্ত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি প্রথম গোলের পর কেন কেঁদেছিলেন মেসি! ভোলায় স্বপ্নে জীবিত দেখার দাবিতে দাফনের ১৮ দিন পর কবর খোঁড়া, মেলেনি প্রমাণ বেতাগীর ২৭৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, হুমকির মুখে পরিবেশ বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত, ২০ দল চূড়ান্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

খেলা ডেস্ক// শেষ দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে।

 

তাতে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলই চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিক্সের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান ৯ উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা নিশ্চিত হয় আমিরাতের।

 

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত করে ভারত ও শ্রীলঙ্কার। ২০২৪ আসরের শীর্ষ ৭ দল (ভারত ও শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সুযোগ পায় আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

 

বাকি আটটি জায়গা নির্ধারণের জন্য বিভিন্ন অঞ্চলে বাছাই টুর্নামেন্ট হয়েছে। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পায়। আর এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network