1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. রাজনের পথসভা ও গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

‎বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. রাজনের পথসভা ও গণসংযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারে কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভার সিনেমাহল, চৌমাথা ও বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

চৌমাথায় পথসভায় বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের বলেন, “আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন দেয়, তবে আমি এ আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবো।

 

পথসভায় তিনি আরও বলেন, বাকেরগঞ্জ বিএনপিতে গণতন্ত্র নেই। ব্যক্তি কেন্দ্রিক পকেট কমিটিতে চলছে বাকেরগঞ্জ বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ নেতাদের সাথে যাদের ছবি থাকবে, তাদের দলে জায়গা দেয়া যাবে না। অথচ উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে আসা হাইব্রিডদের দলে স্থান দেয়া হয়েছে। অতি শীঘ্রই উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিল করে দলের যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেয়া হবে।

 

পথসভায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর যুব দলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, পৌর যুব দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রাজা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network