1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

আরিফ হোসেন// বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও সম্পত্তি থেকে বঞ্চিত মা ও ভাই-বোন পিতার সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে মানববন্ধনের পাশাপাশি অনশন করেন ভুক্তভোগী মা সহ ১২ সন্তান।

 

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড জামে মসজিদের বিপরীতে থাকা হোটেল মায়ের দোয়ার সামনে মরহুম আদম আলী শিকদারের পরিবারবর্গ ব্যানারে সন্তানরা এ মানববন্ধন করেন।

 

এসময় স্বামীর সম্পদ থেকে বঞ্চিত নারী বলেন, ‘আমার স্বামী মরহুম আদম আলী শিকদারের মৃত্যুর পর বড় ছেলে স্বামীর রেখে যাওয়া সকল সম্পদ আত্মসাৎ করেছেন। আমি এবং আমার সন্তানরা তাদের বাবার পাওয়া অংশ বুঝে নিতে গেলে তাদের সন্ত্রাসী দিয়ে মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে বছরের পর বছর ধরে।

 

অন্যদিকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সন্তানরা বলেন, ‘দীর্ঘ বছর ধরে আমার সম্পদ বড় ভাই আনিচ আমাদের না দিয়েই একাই আত্মসাৎ করে রেখেছেন। আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি যে আমরা আমাদের বাবার সম্পত্তির অংশ বুঝে পেতে চাই। আমাদের অংশ আমরা বুঝে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাবো না। প্রয়োজনে জীবন দেবো।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network