1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন শনিবার (১১ অক্টোবর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে নারী সংক্রান্ত অভিযোগসহ একটি ভুয়া ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ মনগড়া ও প্রযুক্তিগতভাবে তৈরি। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সততা ও নিষ্ঠার কারণে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

কাউসার হোসেন জানান, বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। যদি কাউসার হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনোটি সত্য প্রমাণিত হয়, তবে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে বলা হয়েছিল যে কাউসার হোসেন ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে টাকা নিয়েছেন। এ বিষয়ে সুবিধাভোগী শাহিন হোসেন সাংবাদিকদের জানান, তিনি কাউসার হোসেনকে কোনো ধরনের টাকা দেননি, বরঞ্চ বিভিন্নভাবে তার সহযোগিতা পেয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network