1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ রাজনীতি : গণসংযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জ রাজনীতি : গণসংযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম শনিবার (১৮ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দেশের চলমান সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার, সততা ও ইসলামী মূল্যবোধের চর্চা থাকবে। জনগণের ভোটে সুযোগ পেলে আমি বাবুগঞ্জ-মুলাদি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা চালান এবং এলাকাবাসীর সমর্থন কামনা করেন।
স্থানীয় জনগণ জানান, ইসলামী আন্দোলনের এই গণসংযোগে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই প্রার্থী মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
আ/ই

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network