1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাসের বীর নিবাসের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস ওই বিএনপি নেতার ভয়ে থানায় অভিযোগ দিতেও ভয় পাচ্ছে। এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন

 

ভুক্তভোগী সুধীর কুমার দাসের বড় পুত্র সন্তোষ কুমার দাস বলেন, বাকেরগঞ্জ পৌরসভা ভবনের পিছনে তার পিতা রেকর্ডিয় সূত্রে ৩.১৯ শতাংশ জমির মালিক। গত ২০২৩ সালে সরকার থেকে বসবাসের জন্য তার পিতাকে বীর নিবাস নির্মাণ করে দেয়। গত কয়েকদিন ধরে পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহি বীর নিবাস সংলগ্ন রেকর্ডীয় জমির মাটি কেটে নিয়ে ব্যক্তিগত বাড়ির রাস্তার কাজ শুরু করে। এতে তিনি বাঁধা দিলে বিএনপি নেতা ওবায়দুল তাকে ভয়ভীতি প্রদর্শন ও বেশি বাড়াবাড়ি করলে দেখে নেয়ার হুমকি দেয়। বীর নিবাস সংলগ্ন জমির মাটি কাটার ফলে তার বসতঘরটি ভেঙে যাওয়ার আশংকা তৈরী হয়েছে।

 

স্থানীয়রা জানান, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল জমির মাটি কাটা, জমি দখলসহ নানা অপকর্মে জড়িত।

 

মাটি কাটার বিষয়ে জানতে চাইলে পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহি বলেন, কিছু মাটির প্রয়োজন হলে সামান্য কিছু মাটি কেটে নিয়েছেন। তবে এতে তাদের খুব বেশি ক্ষতি হয়নি বলে তিনি জানান।

 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসের মাটি কাটার বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network