1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে আনোয়ার হোসেন সবুজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে আনোয়ার হোসেন সবুজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সবুজের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ অক্টোবর) আসরের নামাজের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
দোয়া মাহফিলে মরহুম আনোয়ার হোসেন সবুজের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জাকির, বিএনপি নেতা মনিরুজ্জামান সৌরভসহ শ্রমিক দল, ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ মরহুমের স্মৃতিচারণ করে বলেন, আনোয়ার হোসেন সবুজ ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তার অনুপস্থিতি বাবুগঞ্জ বিএনপি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রসঙ্গত, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ গত বছরের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network