1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ময়লার ভাগাড়কে কেন্দ্র করে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ময়লার ভাগাড়কে কেন্দ্র করে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী সরকারি কলেজ গেটের সামনে ময়লার ভাগাড়কে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে তাই কলেজ গেটের পাশে থাকা ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

 

 

শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

 

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পৌর এলাকার যাবতীয় ময়লা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগাড় তৈরি করেছে পৌর কর্তৃপক্ষ। ভাগারের দুর্গন্ধে কলেজ শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে কলেজ ক্যাম্পাসের পাশে ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন শিক্ষার্থীরা।

 

 

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, কলেজের সামনে ময়লার ভাগাড় স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, কলেজ গেট থেকে দ্রুত ময়লা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে কেউ যেন ময়লা না ফেলে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। পৌরবাসীর সুবিধার জন্য ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network