1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে ইউনিয়ন বিএনপি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে ইউনিয়ন বিএনপি

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপি।
রবিবার (১৯ অক্টোবর) ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার এর নেতৃত্বে ইউনিয়নের লোহালিয়া, সিংহের কাঠি ও ওলানকাঠী এলাকায় ব্যাপক জনসংযোগ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণ এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন, মো. দেলোয়ার হোসেন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নান্টু হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. বাবুল সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ ডাক্তার, সাধারণ সম্পাদক বাচ্চু খলিফা, এছাড়া বিএনপি নেতা আমানুর রহমান, সেলিম হাওলাদার, আব্দুল জলিল, টুটুল, মোহাম্মদ জসিম, আমিনুল ইসলাম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, তাই তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে আছি, থাকব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network