1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডাকাতি: দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ডাকাতি: দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের ১নং গোয়ালদি মুশুরিয়া আবাসনে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। রবিবার (২০ অক্টোবর) গভীর রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় হানা দেয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল প্রথমে জানালার গ্রীল কেটে প্রবেশ করে মো. সুজনের (পিতা: মৃত আমির হোসেন, মাতা: আকলিমা বেগম হাওলাদার) বাড়িতে। ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে, মারধর করে ও ভয়ভীতি প্রদর্শন করে প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালায়।

 

এ সময় তারা ঘর তছনছ করে নগদ দুই লাখ টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার—যার মধ্যে চারটি আংটি, চার জোড়া কানের দুল, একটি রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

 

ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।

 

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। অপরাধীদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে।

 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পুরো মাধবপাশা ইউনিয়নে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network