1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল, পরিদর্শনে চরমোনাই নায়েবে আমির - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল, পরিদর্শনে চরমোনাই নায়েবে আমির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় সংখ্যালঘু কার্তিক চন্দ্র শীলের ৭০ বছরের বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিএনপি নামধারী ইউসুফ ফকির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

ভুক্তভোগী কার্তিক চন্দ্র শীল জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি ইউসুফ ফকির নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে তাদের বাড়িঘর দখলের চেষ্টা করেন এবং পরবর্তীতে জোরপূর্বক দখলও নিয়ে নেন।

 

 

এমন পরিস্থিতিতে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান ইসলামী আন্দোলন  বাংলাদেশ  নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। তিনি কার্তিক চন্দ্র শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুঃখ-দুর্দশা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

 

 

তিনি তাৎক্ষণিকভাবে হিজলা থানার ওসিকে বিষয়টি অবহিত করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

 

 

মুফতি আবুল খায়ের বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। জুলুমবাজদের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার। শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

 

এ ঘটনায় হিজলার সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network