1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ডেস্ক সংবাদ, বরিশাল :  তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে বরিশাল সিটি কর্পোরেশন ফুটবল একাদশ উজিরপুর উপজেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করে।

টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।

বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে যে একতা ও উৎসাহ সৃষ্টি হয়, তা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বলেন, জেলা প্রশাসনের এমন উদ্যোগ তরুণদের মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভুমিকা পালন করবে।

তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতে বরিশাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। এসময় বিভাগীয় কমিশনার টুর্নামেন্টের আয়োজক জেলা প্রশাসন, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network