1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বাবুগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল — “হাত ধোয়ার নায়ক হোন”।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আবিদ ওসমান।

 

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আহমেদ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

হাত ধোয়া প্রদর্শনীতে শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখে। আয়োজকেরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা বৃদ্ধি এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network