1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরের গুঠিয়ায় এইচএসসির ছাত্রীর দুই বিয়ে,তোলপাড়! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরের গুঠিয়ায় এইচএসসির ছাত্রীর দুই বিয়ে,তোলপাড়!

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় নাবালিকা এইচএসসিতে পড়ুয়া ছাত্রীর ৬ মাসের মধ্যে দুই বিয়ে,অপরদিকে অপহরণ মামলায় গ্রেফতার হয়েছে যুবক। এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে সবুজ মুন্সি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অপহৃত নেকি আক্তার এইচএসসির ছাত্রী ও শংকরপুর গ্রামের রাজ্জাক হাওলাদারের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, নেকি আক্তার তার খালাতো ভাই সপনিল (২৫) এর সাথে ৬ মাস পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়। জানা যায় নেকি আক্তারের সাথে তেরোদ্রন গ্রামের আয়নাল হোসেনের ছেলে সবুজ মুন্সির সাথে বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক ছিলো। তার অমতে বিয়ে দেয়ার কারনে পরবর্তীতে গত ১২ দিন পূর্বে তারা লাপাত্তা হয় এবং গোপনে তারা বিয়ে করে। এরপর এ ঘটনাকে পুঁজি করে ছাত্রীর মাতা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

সে মামলায় ২১ অক্টোবর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে তাদের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ অক্টোবর সকালে উজিরপুর মডেল থানা পুলিশ তাদেরকে বরিশাল জেল হাজতে প্রেরণ করে। এদিকে এইচএসসিতে পড়ুয়া ছাত্রীর ৬ মাসের মধ্যে কিভাবে দুই জনের সাথে বাল্য বিয়ে হয় প্রশ্ন জনমনে? উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অপহরণ মামলায় তাদের দুজনকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি সিদ্ধান্ত আদালত নেবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network