1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার পয়সারহাট বন্দর ও আগৈলঝাড়া সদর বাজারে এই অভিযান পরচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।

দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে পয়সারহাট বন্দরে মুহাইমিন বেকারীকে ২০ হাজার টাকা, কাওছার ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, সুরাইয়া ভ্যারাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, আগৈলঝাড়া সদর বাজারে ইসলামীয় ফার্মেসীকে ৩০ হাজার টাকা, নাজাত ফার্মেসীকে ৫ হাজার টাকা, নবান্ন ক্যাফে রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, গাজী খাবার হোটেলকে ৩ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network