1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ওয়ার্ড বিএনপি সম্পাদকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে ওয়ার্ড বিএনপি সম্পাদকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

 

২৩ অক্টোবর রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাকে বহিষ্কার করা হবে না—তা আগামী ১০ (দশ) দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। একই সঙ্গে তিনি কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কৃত হবেন না, সে বিষয়ে ২৩/১০/২৫ থেকে ১/১১/২৫ তারিখের মধ্যে ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

নোটিশে আরও বলা হয়, ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, এর আগে কাওসার হোসেনের বিরুদ্ধে সরকারি ভিজিএফ, ভিডাব্লিউবি কার্ড করে দেওয়ার নামে অর্থ গ্রহণ, নারী কেলেঙ্কারিসহ বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network