1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আড়িয়াল খাঁ নদীতে মিলল শতবর্ষী নোঙর - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আড়িয়াল খাঁ নদীতে মিলল শতবর্ষী নোঙর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আড়িয়াল খাঁ নদী থেকে শতবর্ষী একটি বিশালাকার নোঙর উদ্ধার করেছে জেলেরা। যার ওজন আনুমানিক দেড় থেকে দুই টন।

ডুবুরিদের সহায়তায় গত দুদিন টানা উদ্ধার অভিযানে বরিশাল সদর উপজেলার হবিনগর গ্রামের জেলেরা নোঙরটি উত্তোলন করেন। জেলে জসিম বলেন, নদীতে পাঙাশ মাছ ধরার জন্য জাল ফেলা হয়।

এসময় দেখি জাল কিছু একটাতে আটকে গেছে। এতে দুই থেকে তিন লাখ টাকার জাল ছিঁড়ে নষ্ট হয়ে যায়। মনে করেছিলাম এটা হয়ত গাছের গোড়া হবে।

বিষয়টি কি তা জানার জন্য ডুবুরি নিয়ে আসি। প্রথমে একটি গাছের গোড়া ওঠানো হয়। পরে দুদিন মাটি খুঁড়ে পাঁচজন ডুবুরিসহ ৫০/৬০ জন লোক নোঙরটি উঠিয়েছে। এতে আমাদের ৪০/৫০ হাজার টাকা খরচ হয়েছে। নোঙরটি লম্বায় সাত ফুট। আমাদের ধারণা নোঙরটি ব্রিটিশ আমলের।

স্থানীয় ৭০ বছর বয়সি জেলে জামাল পঞ্চায়েত বলেন, জীবদ্দশায় কখনও আড়িয়াল খাঁ নদীতে বড় ধরনের কার্গো দেখিনি। আমার জন্মের আগে হয়ত এ নোঙরটি নদীতে পড়েছে।

ধারণা করছি এটা একশ বছর আগের। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। বিআইডব্লিউটিএকে অবহিত করাসহ তিনি নিজেও ঘটনাস্থল যাবেন। নোঙরটি কি করা হবে, তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network