1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ঋণের চাপে তরুণ ব্যবসায়ীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে ঋণের চাপে তরুণ ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে তরুণ ব্যবসায়ী ঋণের চাপে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা এগারোটার সময় বড় কসবা মহল্লার বাসিন্দা ও টরকী বন্দরের মনোহারী (মুদি) দোকানি সয়ন ফকির (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি স্থানীয় দুলাল ফকিরের ছেলে। মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সয়ন ফকির বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। দেনার দায়ে তিনি গত এক সপ্তাহ ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার সময় দোকানে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। পরে বেলা ১১টা ৪০ মিনিটের সময় স্থানীয়রা বাড়ির পাশে পুকুর পাড়ে একটি ফলজ গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুর বারটার দিকে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network