1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে গলায় রশি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে গলায় রশি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেদিয়া গ্রামে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন শেফালী বেগম (৬০)। তিনি মৃত আব্দুল কাদের হাওলাদারের স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে যেকোনো সময় নিজ বসতঘরের পাশে থাকা একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শেফালী বেগম।

 

স্থানীয়রা জানান, শেফালী বেগমের ছোট মেয়ে উর্মি আক্তার (১৬) গৌরনদী থানাধীন এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। বিষয়টি মা শেফালী বেগম মেনে নেননি। গেল ২২ অক্টোবর বিকেলে উর্মি কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েই মা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network