1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় মায়ের আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় মায়ের আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে কলেজপড়ুয়া মেয়ে এক ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে বিধবা মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছরের এক কিশোরীর গৌরনদী এলাকার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটি ওই মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। মেয়ের মা ওই বিয়েতে রাজি হননি।

গত ২২ অক্টোবর বিকালে মেয়েটি বাড়ির কাউকে না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে মেয়েটির মা (৬০) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং মেয়ে পালিয়ে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে ঘরের পাশে আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network