1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রবাসীর স্ত্রী'র স্বর্ণলংকার ছিনতাই ও মারধরের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে প্রবাসীর স্ত্রী’র স্বর্ণলংকার ছিনতাই ও মারধরের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক যুবক ও তার সহযোগীরা। আহত ওই প্রবাসীর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় এনাম তালুকদারসহ আরো তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

 

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছলে হঠাৎ করে এনাম তালুকদার তার গতিরোধ করে। একপর্যায়ে এনাম ও তার সহযোগীরা টানাহেঁচড়া করে। এ সময় তাকে একাধিক কিলঘুষি ও চড়থাপ্পড় মারে। নির্যাতিতা নারী ডাকচিৎকার দিলে তার ব্যবহৃত স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে ছটকে পরে।

 

অভিযোগের ব্যপারে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এনাম তালুকদার বলেন, ‘আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।পাশাপাশি তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাই’।

 

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রী’র অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network