1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বিএনপির মহিলা দলের সমাবেশ ও ৩১ দফার লিফলেট বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে বিএনপির মহিলা দলের সমাবেশ ও ৩১ দফার লিফলেট বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার চরাদি ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মহিলা দল নেত্রী মোসাম্মৎ সাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিসেস নাসিমা আক্তার।

 

সমাবেশে বক্তব্য রাখেন চরাদি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির ডাকুয়া।

 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network