1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় ছিডা নিজাম গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় ছিডা নিজাম গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার: বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে ভাংচুর ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি নিজাম ওরফে ছিডা নিজামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার সকালে বরিশাল শহরের জেলে বাড়ির পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। ছিডা নিজাম বরিশাল শহরের উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা।

 

এছাড়াও ছিডা নিজামের বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

ছিডা নিজাম বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল ওরফে ল্যাংড়া টুটুলের সাগরেদ ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী।

 

এদিকে জানা গেছে, ছিডা নিজামের ভাই ছিডা কালু ও ছিডা মামুন দীর্ঘ ১৬ বছরে আওয়ামী আমলে স্থানীয় বাসিন্দাদের অনেক অন্যায় ও নিপীড়ন চালিয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এদের মধ্যে ছিডা মামুন সময় টিভির সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ করার অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারেও ছিলেন।

 

এদিকে বিষয়টি নিয়ে কথা হলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে ভাংচুর ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি নিজাম ওরফে ছিডা নিজামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network