1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইউপি সদস্য ও যুবলীগের সংঘর্ষে : ৩ জনকে কুপিয়ে গুরুত্বর আহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ইউপি সদস্য ও যুবলীগের সংঘর্ষে : ৩ জনকে কুপিয়ে গুরুত্বর আহত

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইউপি সদস্য ও তার সহযোগিরা হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে।

 

 

 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আহতদের স্বজনরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভের সাথে একই বংশের সৈয়দ আলীমের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে নিজ এলাকার মসজিদের সামনে বসে সৈয়দ আলীম (৬০) ও তার ছেলে সৈয়দ তাসিনকে (২২) কুপিয়ে ও পিটিয়ে আহত করে ইউপি সদস্য সৈয়দ সুলভ ও তার সহযোগি সৈয়দ শান্ত, শিমুলসহ ৪/৫ জনে। এসময় সৈয়দ আলীমের চিৎকারে তার স্ত্রী লিয়া বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ইউপি সদস্যর সাথে সৈয়দ আলীমের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।

 

 

 

হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভ বলেন, হামলার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমাকে ফাঁসানোর জন্য আমার নাম বলা হচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network