1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা,অবিভক্ত বাংলার প্রথম প্রধান মন্ত্রী কৃষককুলের নয়নের মনি শের -ই -বাংলা একে ফজলুল হকের ১৫২তম শুভ জন্ম বার্ষিকী।

যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শের -ই- বাংলা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

এ উপলক্ষ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শের ই বাংলার সমাধীতে ( ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) পবিত্র কোরআন তেলওয়াত ,জিয়ারত,দোয়া মাহফিল, তবারক বিতরণ ,সকাল ৯টায় সমাধী প্রাঙ্গনে শ্রদ্ধার্ঘ র ্যালী এবং সমাধীতে পুষ্পার্ঘ অপর্ণ করা হবে।

এছাড়া রবিবার সকালে শের -ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট , ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শের -ই- বাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের- ই- বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র, শের- ই- বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network