1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ব্যায়ামাগারে কথা-কাটাকাটির জের ধরে যুবককে ছুরিকাঘাত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ব্যায়ামাগারে কথা-কাটাকাটির জের ধরে যুবককে ছুরিকাঘাত

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সরকারী ব্যায়ামাগারে প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে প্রশিক্ষক অস্টিন নয়নের ছুরিকাঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী। গতকাল ২৫শে অক্টোবর বিকেল ৫ টার দিকে কাকলীর মোরস্থ বরিশাল সরকারী ব্যায়ামাগারে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রশিক্ষক নয়ন বেশ কয়েকদিন ধরেই প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ খেলার বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এর জের ধরেই গতকাল এই হামলার ঘটনা ঘটান তিনি।

বরিশাল সরকারি ব্যায়ামাগারে অস্টিন নয়নের আকস্মিক ছুরিকাঘাতে আহতরা হলেন নগরীর বাসিন্দা মেহেদী হাসান রাজিব (২৫), হাসিন ইশরাক (২৪) নবীনসহ বেশ কয়েকজন। সবাইকেই এলোপাতাড়ি ছুড়িকাঘাত করেন উন্মাদ নয়ন।

পরবর্তীতে ব্যায়ামাগারের প্রশিক্ষক নয়নের ছুরিকাঘাতে আহতদের রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-বাংলা- মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্যে রাজিবের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন।

ভুক্তভোগীরা জানান নয়ন প্রায়শই সবার সাথে উন্মাদ আচরন করে, বিনা কারণেই উত্তেজিত হয়ে যান। আজ হঠাৎ এসেই সে বিনাকারণে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশিক্ষক নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network