1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২ তম শুভ জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে শের -ই- বাংলার ঢাকায় মাযার (সমাধী) প্রাঙ্গণে তার জীবন ও কর্মের ওপর এক প্রানবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শের- ই- বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু ‘র সভাপতিত্বে ও  ভাইস চেয়ারম্যান  সৈয়দ নূর নবীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মারগুব মুরশিদ, সাবেক সচিব  সিরাজুদ্দীন আহমেদ, শের- ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এমডি আবদুল লতিফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন নতুন প্রজন্মকে শের ই বাংলা একে ফজলুল হক এর মৌলিক চিন্তা, তার আদর্শ ধারণ করে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।  সভায় আরও বক্তব্য রাখেন শের ই বাংলা ফাউন্ডেশন এর   অন্যতম সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম, এডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের কিবরিয়া, মাজাহারুল ইসলাম রিপন প্রমুখ ।
আলোচনা সভার আগে তার সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ, জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।এদিকে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে  চাখারের কৃতি সন্তান মহান এ নেতার শুভ জন্মদিন উপলক্ষে রোববার সকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর রচনা প্রতিযোগিতা,আলোচনাসভা ও দোয়া-মিলাদ এবং বাদ আসর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network