1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে এসিড নিক্ষেপ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে এসিড নিক্ষেপ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মিল্টন কবিরাজ : বরিশাল মহানগর দায়রা জজ আদালত এসিড নিক্ষেপ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। এটি বরিশাল মহানগর দায়রা জজ আদালতের ট্রায়াল মোকদ্দমায় প্রদত্ত প্রথম রায়।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বরিশাল মহানগর দায়রা জজ জনাব মীর মোঃ এমতাজুল হক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, বাদী উত্তম হালদার ২০২৪ সালের ১১ মার্চ বরিশাল এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন যে, আসামী শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী তার পুত্র উৎপল হালদারের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

ঘটনার তদন্ত শেষে পুলিশ একই বছরের ২ আগস্ট এসিড অপরাধ দমন আইন ২০০২ (সংশোধিত) এর ৫(ক), ৫(খ) ও ৭ ধারায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষ মামলাটিতে মোট ১৫ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামীদ্বয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না। আসামিপক্ষে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট এ.কে.এম. নুর উদ্দিন আহমেদ।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট গীতা দেবী হালদার সন্তোষ প্রকাশ করে বলেন, “এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আদালতের এই রায় ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network