1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পুলিশের অভিযানে নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পুলিশের অভিযানে নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের পলাশপুর এলাকার আলোচিত মাদকবিক্রেতা সুুখী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের একটি টিম শুক্রবার নগরীর ৫ নং ওয়ার্ডের হাজীবাড়িতে অভিযান চালিয়ে এই মাদকবিক্রেতাকে গ্রেপ্তারে সফলতা পেলেও পালিয়ে রক্ষা পেয়েছেন সহযোগী সিমা আক্তার।

পুলিশ জানিয়েছে, পলাশপুর হাজীবাড়িতে সাইদুর রহমানের ভাড়াটিয়া বাসায় সুখী আক্তার এবং তার সহযোগী সিমা আক্তার মাদক নিয়ে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অপরাহ্নে সেখানে এসআই এসআই হরষিতের নেতৃত্বে পুলিশের একটি টিম হানা দেয়। এবং ৮২ পিস ইয়াবাসহ সুখী আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বাসাটিতে প্রবেশের আগেই টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন সিমা আক্তার।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, পলাশপুর থেকে এক নারী মাদকবিক্রেতাকে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করলেও তার সহযোগী সিমা আক্তার পালিয়ে গেছেন। তাদের দুজনকে অভিযুক্ত করে মামলা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সুখী আক্তার নামের নারীকে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network