1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে সপ্তম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে সপ্তম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে আছিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত পৌনে ৮টার দিকে আছিয়ার মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

 

 

নিহত আছিয়া উপজেলার কালনা গ্রামের জামাল আকনের মেয়ে এবং স্থানীয় কালনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

 

 

ময়না তদন্তের জন্য রোববার সকালে আছিয়ার মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ পাঠানো হয়েছে।

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনীম নিশ্চিত করেছেন যে স্কুলছাত্রীটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়।

 

 

 

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালীউল্লাহ্ জানান, খবর পেয়ে তিনি তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শনিবার রাত পৌনে আটটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ বছর বয়সী আছিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেন।

 

 

 

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা জামাল আকন বাদী হয়ে ওই রাতেই থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেস) দায়ের করেছেন। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network