1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএম কলেজে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোট গ্রহণ শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

বিএম কলেজে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোট গ্রহণ শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

 

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এতে কলেজ ছাত্রদলের ২ হাজার ৬৬৯ জন কর্মী ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

 

 

শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল।

 

 

সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকিবুল ইসলাম জুবায়ের, অলিউল ইসলাম তামিম, সিরাজুল ইসলাম রাতুল, জাহিদুল ইসলাম ও মাকসুদুর রহমান।

 

 

 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহমিদা আক্তার জুঁই, হাসিবুল ইসলাম শান্ত, জান্নাতুল নাঈম ও ওয়ালিদ বিন সালাউদ্দিন।

 

 

 

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে ভোটারদের কাছে সমর্থন চাইতে ব্যস্ত সময় পার করছেন।

 

 

 

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, বিএম কলেজ ছাত্রদল সবসময় ঐক্য ও আদর্শে বিশ্বাসী সংগঠন। আমি নির্বাচিত হলে কলেজ ছাত্রদলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে কাজ করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে চাই।

 

 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পরে গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network