1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী সন্ত্রাসীদের লাঠি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণে জামায়াতে ইসলামীর মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আওয়ামী সন্ত্রাসীদের লাঠি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণে জামায়াতে ইসলামীর মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আওয়ামী সন্ত্রাসীদের লাঠি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণে বরিশালের বাবুগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বাবুগঞ্জ বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা এ সময় আওয়ামী সন্ত্রাস ও নিরীহ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা আজ চরম সংকটে। সরকারের দমননীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলাম ও মানবতার পক্ষের রাজনীতি যারা করে, তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network