1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রতিষ্ঠা বার্ষিকীতে বাকেরগঞ্জে পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

প্রতিষ্ঠা বার্ষিকীতে বাকেরগঞ্জে পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

 

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ চত্বর থেকে পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

 

 

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম রিপন, তানবীর হায়দার জসিম, লোকমান হোসেন, সদস্য শাহাদাত মল্লিক, মজিবর রহমান, কামাল খান, বসির মল্লিক, রিপন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে পৌরসভার ৯ টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network