1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে ৩ শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে ৩ শিক্ষার্থী

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ছেন তারা।

 

 

বুধবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণার কথা জানান অনশনরতরা।

 

 

জানা গেছে, গত রবিবার দুপুর থেকে বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন এক শিক্ষার্থী। পরবর্তীতে তার সঙ্গে আরও দুই শিক্ষার্থী অনশনে যোগ দেন।

 

অনশনরত শিক্ষার্থীরা হলেন, ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি, সমাজকর্ম বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে এম মাঈনুল।

 

 

এদিকে, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অনশন নিয়ে বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বাকসু নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘ কয়েকমাস যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছি। কলেজ প্রশাসন আমাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোন সমাধান দিতে পারেনি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবন শাটডাউন দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

 

 

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ২২ টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। ২০০৩ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএম কলেজে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network