1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাকেরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় সাব্বির হোসেন কাজী (২২) নামে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বটবালিগা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ওই ইউনিয়নের নান্না কাজীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ আগস্ট বরিশালে বিএনপির সম্মেলন উপলক্ষে বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা চলছিল।

ওইদিন উপজেলা বিএনপি, গারুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়নের হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ির সামনের একটি অফিসে সভা করছিলেন। সভা চলাকালীন আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও চাপাতিসহ অতর্কিত হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দারসহ ৩০-৩৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতদের পক্ষ থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১২/২০২৪। ঐ মামলায় আসামি সাব্বির দীর্ঘদিন পলাতক ছিল।

বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, “বিএনপি নেতাদের উপর হামলার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি সাব্বিরকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network